গাজীপুর বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জাল টাকা দান করতে গিয়ে গ্রেফতার ১
- আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বাের্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জ্ুমার নামাজের সময় জাল টাকা দান করে প্রতারণার চেষ্টার অভিযােগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) জ্ুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার,সদর থানার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। তিনি বর্তমানে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মসজিদে দান করার উদ্দশ্যে দুটি ৫০০ টাকার নোেট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি পরীক্ষা করে জাল বলে ধারণা করেন। পরে আরও কয়েকজন মুসল্লি নােট যাচাই করে সেগুলোে জাল বলে নিশ্চিত হন। তখন উপস্থিত মুসল্লিরা তাকে আটক করে পুলিশে খবের দেয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হানিফ মিয়াকে আটককরে তার দেহ তল্লাশি করে সাতটি ৫০০ টাকার জাল নােট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযােগ দায়ের করেন। গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাে.ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















