ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়। এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি ভিডিওসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে—প্রতীক বরাদ্দের আগেই তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভার নামে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বেই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর সদর এলাকার সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লাসহ বিভিন্ন স্থানে শোকসভা, মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের নামে কৌশলে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও, লিংক ও স্ক্রিনশট থেকে দেখা যায়—তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায়, অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আগামী রোববার সকাল সাড়ে ১১টায় টঙ্গী, গাজীপুরে অবস্থিত অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (সিভিল জজ অতিরিক্ত আদালত) স্বশরীরে উপস্থিত থাকতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ

আপডেট সময় : ০৫:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬