চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের বোর্ড বাজার এলাকার খাইলকুর ৩৮ নং ওয়ার্ডর কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন মারা গিয়েছেন।তার এই মৃত্যুতে ৩৮ নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ছোট থেকে বড় হয়েছেন এই খাইলকুরে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৭.০০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বুধবার বেলা ৯.০০ ঘটিকায় মরহুমের প্রথম জানাজা গাজীপুরা ও দ্বিতীয় জানাজা খাইলকুর তার নিজ বাড়িতে হয় এবং নামাজের পর পারিবারিক কবরস্থানের সমাহিত হন তিনি। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন ৩৮নং ওয়ার্ডের বাসিন্দা ও সমাজের অনেক সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।
শুধু তাই নয় গাজীপুরায় অবস্থিত রুবেল ডেকোরেটর নামের প্রতিষ্ঠানের মালিক ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি ছিলেন একজন সামাজিক শিক্ষানুরাগী ব্যক্তি হিতকর কল্যাণ কাজে জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন।
তিনি আজ আর নেই। তাঁর শেষ বিদায়ের যাত্রায় উপস্থিত হয়ে অনুভুতি ব্যক্ত করেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন,খাইলকুর বাদশামিয়া অগ্রণী বিদ্যালয় হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)সভাপতি মোসাদ্দিকুর রহমান মুসা, রাশেদুল ইসলাম রাশেদ, রাসেল আহমেদ, শাহেনশাহ,সুমন হোসেন,মো:কামরুজ্জামান দিপু,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাহিত্যিক মোঃ জামান খান ও এলাকার গুনিজনেরা।
আরো ছিলেন-গাছা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ক্লাবের সকল সদস্যরা,গাছা সাংবাদিক ক্লাবের সদস্যরা,গাছা থানা প্রেসক্লাবে সদস্যবৃন্দরা।
এছাড়াও তার জানাজায় উপস্থিত ছিলেন রং তুলি ফ্যাশন হাউজের মালিক ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেল, আব্দুল্লাহ আল ফাহাদ, জহিরুল ইসলাম জহির,কামাল হোসেন,৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তানজিন রতন,৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবু হাসান সাগর, সিদ্দিকুর রহমান সিদ্দিক, রাকিবুল ইসলাম রাকিবসহ আশেপাশের এলাকায় সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, সংস্কৃতিক অঙ্গনের লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা
পরিশেষে বক্তারা মরহুমের দীর্ঘ জীবনের সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের স্মৃতি চারন করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।









