ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।
তিনি বলেন, দেশের ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।
কেন্দ্র সম্পর্কে তিনি জানান, ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, সারাদেশের ১৩৮টি কেন্দ্রে সকাল ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো:লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড.এটিএম জাফরুল আযম,রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মো:এনামুল করিমসহ বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।
জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো:মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামীকাল অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬