ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

প্রেমিকাকে নিয়ে পালিয়ে আসার দুই মাসের মাথায় প্রেমিকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৬২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

প্রেমিকাকে নিয়ে লালমনিরহাটের গ্রামের বাড়ি থেকে পালিয়ে আসার দুই মাসের মাথায় গাজীপুর থেকে গ্রেমিকের লাশ উদ্ধার হয়েছে। প্রেমিক যুগল স্বামী-স্ত্রী পরিচয়ে সাভারে বাসা ভাড়া নিয়ে বসবাস করতো বলে জানা গেছে। নিহত প্রেমিকের নাম আজিজুল ইসলাম উজ্জল (৩২)। গত ১৬ মে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ ছয়দানা এলাকার জনৈক সজিবের বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার ১৫ দিন পর গতকাল বুধবার নিহত উজ্জলের পিতা আইয়ুব আলী গাছা থানায় এসে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেন।

আইয়ুব আলী অভিযোগ করে জানান, লালমনিরহাটের হাতিবান্ধা থানর প্রান্নাথ পাটিকাপাড়ার আইয়ুব আলীর মেয়ে নিশির সাথে তার ছেলে উজ্জলের প্রেমের সম্পর্ক ছিলো। তারা প্রায় দুই মাস আগে উভয় পরিবারের অসম্মতিতে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং গ্রামের বাড়ি থেকে পালিয়ে ঢাকার সাভারে এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সাভারে এসে উজ্জল গাড়ি চালাতো। সে গত ১৫ মে গাড়ির ভাড়া নিয়ে গাছা থানার ছয়দানা এলাকায় আসে। তখন তার স্ত্রী নিশির বোন জাকিয়া আফরিন জুথীর স্বামী রানা উজ্জলকে ধরে নিয়ে ছয়দানায় তার (রানার) ভাড়া বাসায় নিয়ে যায়। পরে গাড়ির মালিককে ফোন করে এনে গাড়ি ফেরত দিলেও উজ্জলকে রেখে দেয়। ওই দিন রাতে নিশির বড় বোন ও তার স্বামী এবং ওই বাড়ির কেয়ারটেকার উজ্জলকে হত্যা করে লাশ ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এঘটনায় তিনি গাছা থানায় হত্যার অভিযোগ দিলে পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করে।

এদিকে এব্যাপরে নিহত উজ্জলের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী গাছা থানার এসআই মনির হোসেন বলেন, ‘আমরা ঘরের ভেতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মন্তব্য করা যাচ্ছে না।’ নিহত উজ্জলের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানর সাতহাত কালীবাড়ী গ্রামে।

এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, ময়না তদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। রিপোর্টে আঘাত জনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ থাকলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে নিয়ে পালিয়ে আসার দুই মাসের মাথায় প্রেমিকের লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩