ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্বপ্নই দেখেননি সেই স্বপ্ন বাস্তবায়নও করেছেনঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৫০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতার স্বপ্নই দেখেননি, সেই স্বপ্ন বাস্তবায়নও করেছেন। তিনিই আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আদর্শ ও চেতনায় দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি অপশক্তির সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে  মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। তিনি জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউল্যাহ মন্ডল, বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আব্দুল হাদী শামীম। স্বাগত বক্তব্য রাখেন খামার ব্যবস্থাপনা বিভাগের সিএসও এবং প্রধান মো. সিরাজুল ইসলাম। আলোচনায় অংশ নেন ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. আমিনা খাতুন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, মো. জাবেদ আলী জবে, ব্রি কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. রাশেল রানা, ব্রি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম, ব্রি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন জীব প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেন্টু রহমান।

সভাপতির বক্তব্যে ড. মো. শাহজাহান কবীর বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত ও আদর্শ রাষ্ট্রে পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। বর্তমান সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলেই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা দায়িত্বে আছেন বলেই সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় শোক দিবস সংকলন ২০২৩ “চিরঞ্জীব মুজিব” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। আলোচনা সভার আগে প্রধান অতিথি ব্রি সদর দপ্তরে পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সভায় ব্রির সকল বিভাগীয় ও শাখা প্রধান, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার স্বপ্নই দেখেননি সেই স্বপ্ন বাস্তবায়নও করেছেনঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩