ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, তরুণ ও সদালাপী সাংবাদিক নেতা মোঃ আব্দুল হামিদ খান আর নেই| দূরারোগ্য ব্যাধির সাথে দীর্ঘ লড়াই শেষে গত ১৫ মে, ২০২৬ খ্রি. শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় উত্তরা কামারপাড়াস্থ ‘আহসানীয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল’-এর আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর| তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন|

তিনি গাছা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক  মুক্ত খবর-এর জ্যেষ্ঠ প্রতিনিধি এবং দৈনিক বাংলাবেলা পত্রিকার সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন| তাঁর এই আকস্মিক বিদায় গাজীপুরের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে|

মরহুমের জানাজার নামাজে যেন মানুষের ঢল নেমেছিল| রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীসহ কয়েক হাজার মানুষ জানাজায় শরিক হন| পুরো জানাজা অঙ্গন জুড়েই ছিল এক হৃদয়বিদারক পরিবেশ| সহকর্মী ও সাধারণ মানুষের চোখে ছিল অশ্রু, সবার চোখে-মুখে প্রিয় মানুষকে হারানোর গভীর বেদনা| উপস্থিত সবাই যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন| জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়|

মোঃ আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাছা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, স্থানীয় কর্মরত সাংবাদিক ও বন্ধুমহল| বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|

স্মৃতিচারণ করতে গিয়ে সহকর্মীরা বলেন, “আব্দুল হামিদ খান কেবল একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কন্ঠস্বর | তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং অমায়িক ব্যবহার আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে|”

জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন খান, গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাস্টার, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর চেয়ারম্যান আবু জাফর চৌধুরী|

বক্তারা মরহুমের সততা, সাহসী সাংবাদিকতা ও সমাজ সেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন| নামাজ শেষে মরহুমের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, হিতৈষী, পরিবার ও সর্বস্তরের এলাকাবাসী তাঁর আত্মার শান্তির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র আব্দুল হামিদ খানকে অশ্রুসিক্ত বিদায়

আপডেট সময় : ০৬:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬