ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

সৌদিতে ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী পোঁছেছেন,মৃত্যুর সংখ্যা ১১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৫৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৭৬ হাজার ৯৪০ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৭ হাজার ৫৫৪ জন হজযাত্রী বিভিন্ন হজ ফ্লাইটে সৌদি আরব পৌঁছান। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় দুই নারীসহ ১১ জন হজযাত্রী মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের ২৩তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ১৭ হাজার ১৪২ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।

এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে এক লাখ ৬ হাজার ৭৯টি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকি ভিসাও শিগগির পাওয়া যাবে।

চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

এদিকে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সবশেষ প্রায় পাঁচ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে ৭৬ হাজার ৯৪০ হজযাত্রী পোঁছেছেন,মৃত্যুর সংখ্যা ১১

আপডেট সময় : ০১:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩