ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর প্রতিনিধিঃ

ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মৎস্য ব্যবসায়ী স্বপন বেপারীকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, স্বপন বেপারীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে।

বক্তাদের অভিযোগ, অভিযানের সময় স্বপন বেপারীর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তাদের দাবি, অন্য স্থান থেকে অস্ত্র এনে তাকে মারধর ও শারীরিক নির্যাতনের মাধ্যমে ওই অস্ত্র নিজের বলে স্বীকার করতে বাধ্য করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, স্বপন বেপারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে তাদের দাবি। এ ধরনের ঘটনাকে তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন।

মানববন্ধন থেকে বক্তারা স্বপন বেপারীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার, তার গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৭:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬