ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন মিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা—একজন সৎ, কর্মঠ, দূরদর্শী ও জনবান্ধব কাউন্সিলর। সেই প্রত্যাশার প্রতিচ্ছবি হিসেবে গাছা মেট্রো থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা শাহিন মিয়াকে ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় জনগণ।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় মানুষের সহযোগিতা থেকে শুরু করে সামাজিক সমস্যা সমাধান, যুবসমাজকে সচেতন করা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

৩৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর করার লক্ষ্যে তার কিছু প্রশংসনীয় কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোগ—

অসহায় ও দরিদ্র পরিবারের পাশে নিয়মিত মানবিক সহায়তা প্রদান এবং জরুরি সময়ে দ্রুত সহযোগিতা নিশ্চিত করা।

এলাকার রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।

৩৪ নং ওয়ার্ডকে সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা গড়ে তোলা।

ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রী ওয়াইফাই জোন চালু করে শিক্ষার্থী ও তরুণদের ডিজিটাল সুবিধা নিশ্চিত করা।

শিশু-কিশোর ও যুবসমাজের জন্য খেলার মাঠ ও ক্রীড়া পরিবেশ তৈরি করা, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকে।

মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি।

পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন।

নারী ও প্রবীণদের নিরাপত্তা ও সেবার জন্য বিশেষ সহায়তা কার্যক্রম চালু করা।

নাগরিক সমস্যা দ্রুত সমাধানের জন্য সরাসরি অভিযোগ গ্রহণ ও সেবা কেন্দ্র চালুর উদ্যোগ।

দৈনিক প্রতিদিন বাংলাদেশকে শাহিন মিয়া বলেন আমি বিশ্বাস করি, সৎ নেতৃত্ব, আধুনিক পরিকল্পনা এবং জনগণের ভালোবাসা সঙ্গে নিয়ে  ৩৪ নং ওয়ার্ডকে একটি উন্নত, স্মার্ট ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করবো, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসন্ন গাজীপুর সিটি নির্বাচন ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহিন মিয়া

আপডেট সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬