ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

কুমিল্লার ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরের বোর্ডবাজারস্থ টিটু’স টিউটোরিয়ালের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি কুমিল্লার ঐতিহাসিক ময়নামতি (কোর্টবাড়ি) এলাকায় এক দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সফরটি ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আয়োজনে সম্পন্ন হয়, যা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের প্রতিফলন।
শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন শালবন বিহারসহ ময়নামতির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা বৌদ্ধ সভ্যতা, প্রাচীন স্থাপত্যশৈলী ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। সংশ্লিষ্ট স্থানের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা ও শৃঙ্খলাবোধ আরও দৃঢ় হয়েছে।
দিনব্যাপী এই শিক্ষা সফর আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। সফর শেষে সকল শিক্ষার্থী নিরাপদে গাজীপুরে প্রত্যাবর্তন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লার ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর

আপডেট সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬