ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

ক্যান্সারের কাছে হার মানলেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুল হামিদ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর তথা দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান সাংবাদিক গাছা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্ষনির্বাহী সদস্য মোঃ আব্দুল হামিদ খান আমাদের মাঝে আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রী: সকাল ১১টার সময় উত্তরা আহ্ছানিয়া মিশন ক্যানসার
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গাজীপুরের সংবাদকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যানসারসহ লিভার ও কিডনি জটিল রোগে আক্রান্ত ছিলেন। ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। তার মৃত্যুতে গাছা প্রেসক্লাবের সকল সদস্য,গাছা থানা প্রেসক্লাবের সকল সদস্য,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন সহ নেতৃবৃন্দ,গাজীপুরের সকল সাংবাদিক
গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুম আব্দুল হামিদ খান তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান ‘ক্রাইম সার্চ’ এবং এশিয়ান টেলিভিশনের ‘এশিয়ান ক্রাইম সার্চ’-এর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া তিনি দৈনিক অগ্নিশিখা,দৈনিক একুশের বাণী নির্বাহী সম্পাদ ক এবং ডেইলি প্রেজেন্ট টাইমস-এর মতো প্রথম সারির গণমাধ্যমগুলোতে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান,এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।
বোর্ড বাজার এলাকার এই কৃতি সন্তানের বিদায়ে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। সাংবাদিকদের অধিকার আদায়ে এবং পেশাগত উন্নয়নে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি গাছা প্রেসক্লাবের তিনবারের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ নবনির্বাচিত সভাপতি হিসেবে সংগঠনের হাল ধরেছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অমায়িক ব্যবহার তাঁকে সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। আব্দুল হামিদ খানের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ সংবাদকর্মীকে হারালাম। তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গাছা প্রেসক্লাবের পক্ষ থেকে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যান্সারের কাছে হার মানলেন বর্ষীয়ান সাংবাদিক আব্দুল হামিদ খান

আপডেট সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬