গাছা থানা পুলিশের বিশেষ অভিযান: অনলাইন জুয়া, মাদক ও শব্দদূষণের অভিযোগে গ্রেফতার ৫
- আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে অনলাইন জুয়া, মাদক ব্যবসা এবং জনমনে বিরক্তি সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। রোববার (১০ মে) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গাছা থানার মামলা নং-১৬ (তারিখ: ১০/০৫/২০২৬) অনুযায়ী সাইবার নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জাহিদ (২২), পিতা: মো. লুৎফর রহমান। তিনি গাছার কলমেশ্বর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
মো. তুহিন (২১), পিতা: বিলাল হোসেন। তিনিও একই এলাকার ভাড়াটিয়া এবং তার স্থায়ী বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।
এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. শাহাদত হোসেন মাহিম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি কলমেশ্বর এলাকার বাবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-১৭ দায়ের করা হয়েছে।
অন্যদিকে, জিএমপি অধ্যাদেশের ৭৮ ধারায় জনমনে বিরক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মো. রাতুল ইসলাম (২৪), পিতা: মো. শরিফুল ইসলাম এবং মো. জুয়েল (২৪), পিতা: মো. রাজু মিয়া।
পুলিশ জানায়, উচ্চশব্দে হর্ন বাজানো ও জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে গাছা থানায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানান, “অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”










