ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের গাছা থানাধীন পলাগাছ এলাকায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৬০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার উত্তর খাইলকুর পলাগাছ এলাকার একটি বাড়ি থেকে সোমবার ভোর রাতে আলোকা (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জোগনীদহ গ্রামের মো. জালাল উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলোকা জনৈকা আইরিনের বাড়ির ভাড়া বাসায় থেকে স্থানীয় নর্প নিট ইন্ডাস্ট্রিস লিমিেেটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক দিন যাবত আলোকাকে হতাশাগ্রস্থ মনে হচ্ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ডিউটি থেকে এসে আলোকা রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে ভোর রাতে তার এক সহকর্মী ডিউটিতে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি শুরু করে। এতে রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সহযোগিতায় রুমের বাহির দিকের জানালা দিয়ে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আলোকার নিথর দেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা গাছা থানার এসআই জহিরুল হক বলেন, লাশের শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলোকা আত্মহত্যা করেছে। তবে দুই মাস পূর্বে আলোকা ফোরকান নামে একটি ছেলেকে বিয়ে করেছেন সে বিষয়েও আমরা খোঁজ খবর নিচ্ছি। কী কারণে আলোকা আত্মহত্যা করেছে সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের গাছা থানাধীন পলাগাছ এলাকায় নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩