ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরের টঙ্গীতে টিউমার অপারেশনের পর তরুণীর মৃত্যু, মাইশা হাসপাতাল নিয়ে নতুন প্রশ্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে বেসরকারি মাইশা জেনারেল হাসপাতালে জরায়ুর টিউমার অপারেশনের পর সেলিনা খাতুন (২১) নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় রোগীর পরিবারের পক্ষ থেকে অপারেশনের পর জ্ঞান না ফেরার অভিযোগের পাশাপাশি আর্থিক সমঝোতার দাবিও করা হয়েছে।

সেলিনা খাতুন টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা ও মোক্তার হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যদের ভাষ্য, গত সোমবার শারীরিক অসুস্থতা অনুভব করলে সেলিনাকে টঙ্গী আহসানউল্লাহ জেনারেল হাসপাতালের বিপরীতে স্টেশন রোডের মাইশা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জরায়ুতে টিউমার রয়েছে জানিয়ে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

স্বজনদের অভিযোগ, বিকেল চারটার দিকে চিকিৎসক ডা. মো. মনির হোসেন এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসক হিসেবে পরিচিত হাসপাতালটির মালিক ডা. মতিউর রহমান অস্ত্রোপচার করেন। তবে অপারেশনের পর সেলিনার আর জ্ঞান ফেরেনি বলে দাবি পরিবারের।

সেলিনার বাবা মোক্তার হোসেন বলেন, “আমার মেয়ের অপারেশন করার পর আর জ্ঞান ফেরেনি। পরে এলাকার কিছু মানুষের অনুরোধে ২ লাখ ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করেছি।”

ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও মাইশা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। যদিও এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর ঘটনায় কেন আনুষ্ঠানিক তদন্ত হবে না। তাঁদের মতে, চিকিৎসায় কোনো গাফিলতি না থাকলে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া উচিত।

ঘটনার বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের মালিক ডা. মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, “আমি বিষয়টি শুনিনি, কেউ অভিযোগও করেনি।” হাসপাতালের কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “মাইশা হাসপাতালের কাগজপত্র ৩০ জুন পর্যন্ত বৈধ রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসককে আগামীকাল অফিসে ডাকা হয়েছে।”

সেলিনা খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ, চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না এবং পরিবারের অভিযোগের সত্যতা উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের টঙ্গীতে টিউমার অপারেশনের পর তরুণীর মৃত্যু, মাইশা হাসপাতাল নিয়ে নতুন প্রশ্ন

আপডেট সময় : ১১:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬