ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেনঃ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর ৩টায় গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাছা থানা ছাত্রদল নেতা মোঃ আশিকুর রহমান রিশাদের নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপুর বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু হয়ে বোর্ডবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জাপুর সিএনজি পাম্প এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা রামিসা হত্যার দ্রুত বিচার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বক্তব্যে ছাত্রদল নেতা মোঃ আশিকুর রহমান রিশাদ বলেন -বাংলাদেশে আমাদের বোন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আইনের ফাঁক দিয়ে যেন কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর নজর রাখতে হবে।

তিনি আরও বলেন-আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তিনি রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। আমরা আর কোনো শিশুর প্রাণ এভাবে ঝরে যেতে দেখতে চাই না। প্রতিটি শিশু যেন নিরাপদে স্কুলে যেতে এবং বাসায় ফিরতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ বাংলাদেশ চাই।

এ সময় আরও কয়েকজন ছাত্রনেতা বক্তব্য রাখেন এবং রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় : ০৩:১৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬