ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

গাজীপুরের সাইনবোর্ডে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার সাইনবোর্ড এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনার পর এক দিনের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিঃ নামের ওই কারখানায় ২ হাজার ৮০০ শ্রমিক কর্মরত। যথারীতি প্রতিদিনের মতো রোববার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। পরে কারখানার সরবরাহকৃত পানি পান করার পর প্রথমে কয়েকজন পেটব্যথায় আক্রান্ত হন। পরে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় শতাধিকে ছাড়িয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা অসুস্থদের স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে গুরুতর অসুস্থ শ্রমিকদের মধ্যে ৬৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহ আলী বলেন, গুরুতর অসুস্থ ৬৭ জন ভর্তি আছে। এর মধ্যে ১১ জন নারী শ্রমিক অন্তঃসত্ত্বা রয়েছেন । তাদেরকে আমাদের গাইনি বিভাগের চিকিৎসকের নিবিড় পরিচর্যায় রয়েছে এবং ৭০ থেকে ৭৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে। এদের মধ্যে সবাই বমি ও পেটব্যথায় আক্রান্ত ছিলেন।

অপরদিকে কারখানার জিএম অ্যাডমিন মোঃ রাজন বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে আমরা এ বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন।

পুলিশ পরিদর্শক মোঃ ইসমাইল হোসেন বলেন, সকালে কাজে যোগদানের পর শ্রমিকরা পানি পান করে অসুস্থ হতে থাকেন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ আজকের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে অসুস্থ শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কারো অবস্থা গুরুতর হলে যেন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের সাইনবোর্ডে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫