ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার কথিত কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট এবং শ্রমিক লীগের সাবেক নেতা শহীদ মন্ডলের বিচার ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক শাকিবুল ইসলাম (শাকিল সরদার)।

শনিবার রাত ১১টায় বাদে-কলমেশ্বর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ জুন এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিলের প্রস্তুতি নিলে তাকে আপসের প্রস্তাব দেওয়া হয়। তিনি তা প্রত্যাখ্যান করলে ২৪ জুন ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করে বলে দাবি করেন তিনি।

শাকিল সরদার বলেন, ওই ঘটনার পর মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়। এরপর ২৮ জুন আবারও মাদকবিরোধী মিছিল করলে ১১ জুলাই রাতে পুনরায় তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার তিন সহযোগী—শফিকুল ইসলাম, রিয়াদ আহমেদ ও সায়েমকে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে দুজনের মাথায় এবং একজনের পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাকিল সরদার অভিযোগ করেন, গাছা থানা শ্রমিক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ মন্ডলের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসসহ ২২টি মামলা চলমান রয়েছে। এছাড়া ২০১৯ সালের ২৩ মার্চ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ ‘গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ’ এবং একই বছরের ১৮ জুন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এ ‘গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ মন্ডলের অপকর্ম দিন দিন বেড়েই চলছে’ শিরোনামে অপরাধের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে জসিম মন্ডল, ফারুক হোসেন এবং গাছা থানা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক বাদী হয়ে শহীদ মন্ডলকে এক নম্বর আসামি করে ২৬ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।

তরিকুল ইসলাম তারেক বলেন, “মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাকিল সরদারের ওপর চারবার হামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে গাছাবাসীকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিতসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬