ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে গাছায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ 

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন— মোঃ শাহাপরান (২০), মোঃ মাহিম শাহারিয়ার মোরসালিন (১৯), ওমর ফারুক (১৮) এবং মোঃ সজিব মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ শরীফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, আটক শাহাপরানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর থানার সাংসা জয়ানগর বাজার এলাকায়। মাহিম শাহারিয়ার মোরসালিনের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে। ওমর ফারুক নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং সজিব মিয়ার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার পঞ্চনানমপুর গ্রামে। বর্তমানে তারা গাজীপুর মহানগরের গাছা থানাধীন শরীফপুর এলাকায় বিভিন্ন ভাড়া বাসায় বসবাস করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তিরা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও সংঘবদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে পুলিশের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করা হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওহিদুজ্জামান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় প্রতিদিন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে গাছায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

আপডেট সময় : ০৯:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬