ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানা পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে হাজী মাজার বস্তি এলাকা থেকে নারীসহ ৩৮ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোররাতে টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজী মাজার বস্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারির পর ভোরে একযোগে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনেরত অবস্থায় হাতেনাতে ৩৮ জনকে আটক করা হয়, যার মধ্যে তিনজন নারী রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইমানুর রহমান জানান, এলাকাটিতে দীর্ঘদিন ধরে মাদকসেবী ও মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। আমরা ৩৮ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, মাদকমুক্ত টঙ্গী গড়তে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আমরা চারটি বিষয়—মাদক, ছিনতাই, জুয়া ও চাঁদাবাজি—নিয়ন্ত্রণে জোর দিয়ে কাজ করছি। প্রতিদিনই আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন বলেন, “কমিশনারের স্যারের নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিদিন আসামি গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক ক্ষেত্রে গ্রেফতারের পর আসামিরা জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, তারপরও মাদক, চাঁদাবাজি, ছিনতাই বা সহিংস অপরাধের সঙ্গে কোনো আপোষ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্র জানায়, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও কেনাবেচার জন্য আলোচিত এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পুলিশ জানিয়েছে, টঙ্গী এলাকায় মাদক নির্মূলে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে টঙ্গীতে পুলিশের যৌথ অভিযানে নারী সহ ৩৮ জন গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬