ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেনঃ

নানা অনিয়মের অভিযোগে গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ওই কার্যালয়টি আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মো.নূরুল করিম ভূঁইয়া তাদের সাময়িক বহিষ্কারের এ আদেশ দেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ ছিলো দীর্ঘদিনের। গাজীপুরে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা,গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান।

পরিদর্শনের সময় তাঁরা দেখতে পান,সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালের মাধ্যমে করানো হচ্ছে।পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা,সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ওয়াজেদ আলী খানসহ ৪ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।বহিষ্কার হওয়া অন্য ৩ জন হলেন,অফিস সহকারী মোস্তফা কামাল,সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিম।

কাশিমপুর ভূমি অফিসে অভিযানের পর জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুরে অপর একটি ভূমি কার্যালয় পরিদর্শনে যান। সেখানেও ভূমি সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার 

আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬