গাজীপুরে মহান মে দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে গাছা থানাধীন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর উদ্যোগে
মাহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয়’শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃআকাশ আহাম্মদ এর দিক নির্দেশনা গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রাসেল মন্ডল এর তত্ত্বাবধায়নে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন
শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রা মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৮০ টি দেশে। পহেলা মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।শ্রমিকদের ন্যায্য দাবি ও কর্মঘণ্টা নির্ধারণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
শ্রমিকদের বিভিন্ন সমস্যা উল্লেখ করে এবং ন্যায্য দাবি আদায়ের নিশ্চিত লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ কাজ করা আহ্বান জানান, মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী ও আধুনিকায়ন করে বাংলাদেশ শ্রম (সংশোধন)আইন-২০১৮ প্রণয়ন করা হয়েছে।
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ শুক্রবার সকাল ১১টায় বোর্ডবাজার কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেইট অতিক্রম করে বড়বাড়ি এলাকায় প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন,মোতালেব হোসেন সাবেক মেম্বার গাছা ইউনিয়ন পরিষদ।
আলম, আল-আমিন, সজীব হোসেন মোল্লা, মোহাম্মদ আলী, মাহাবুব খাঁন অভিসহ সংগঠনের সদস্যরা।










