ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০) নামের এক কুখ্যাত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাছা মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ, এসআই শাখাওয়াত এবং এসআই সাইফুলের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল গতকাল রাত ১০:০৫ মিনিটে এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার তাহের মিয়ার মালিকানাধীন বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত মোসলেম উদ্দিন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার কক্ষের আলমারি তল্লাশি করে তিনি নিজ হাতে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি বের করে দেন।

গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় ২০১৪ সালের একটি অস্ত্র মামলা এবং ডিএমপির হাতিরঝিল থানায় ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা আদালতে বিচারাধীন।

আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২টায় গাছা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিসি ক্রাইম (দক্ষিণ) মো. মহিউদ্দিন বলেন, “গাজীপুর মহানগরীকে অপরাধমুক্ত রাখতে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর নেপথ্যে থাকা গডফাদারদের খুঁজে বের করতে আমাদের তদন্ত টিম কাজ করছে।”

এ ঘটনায় গাছা থানার এসআই আব্দুল্লাহ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act) ১৯-এ (19-A) ধারায় একটি মামলা দায়ের করেছেন। গাছা থানার মামলা নং-৩২, তারিখ: ৩০/১২/২০২৫।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫