গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:২৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরে গাছা থানাধীন ৩৫ নাম্বার ওয়ার্ড এলাকা এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, ঘটনাস্থল পরিদর্শনে গাছা থানার ওসি
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি রোড, ভুসির মিল এলাকার একটি স্বর্ণের দোকান থেকে সাদিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ (৪২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আবুল কালাম আজাদ পেশায় একজন স্বর্ণকার ও ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনি নিয়মিত রাতে নিজের দোকানেই ঘুমাতেন।
ঘটনার দিন দুপুর পর্যন্ত দোকান না খোলায় আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা দোকান খুলে ভেতরে প্রবেশ করে আবুল কালাম আজাদকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও, হত্যার কারণ, ঘটনার সময় এবং কারা এর সঙ্গে জড়িত—এসব বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।









