ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

টঙ্গীতে বস্তি ও হোটেলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান আটক দেড় শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেনঃ

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, মাদক কারবারের সাথে জড়িত ও পতিতা বৃত্তি করার অপরাধে দেড় শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে তিনটায় শুরু হওয়া অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় অন্তত ৭৫ জনকে আটক।করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।

অপরদিকে টঙ্গীর ‘জাভান’ হোটেলে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত চলা যৌথ বাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন। হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার,৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন।

লে. কর্নেল মো. তাহসিন তাৎক্ষণিক তিনি গণমাধ্যম কর্মীদের জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিলো। আজ অভিযান চালিয়ে বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতা বৃত্তি অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তালা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল মাস্টার হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টঙ্গীতে বস্তি ও হোটেলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান আটক দেড় শতাধিক

আপডেট সময় : ০৩:০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪