ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

গাজীপুরের ডাক্তার না হয়েও চিকিৎসা দিচ্ছেন ডাক্তারের স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৪৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর বড়বাড়িস্থ মসজিদ রোড এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে চলে আসছে মেডিহোপ জেনারেল হাসপাতাল। পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো রকম অনুমোদন ছাড়াই চলে আসছে এই হাসপাতালটি।

এছাড়াও পর্যাপ্ত সংখ্যক নার্স ও ডিউটি ডাক্তার ছাড়াই অপারেশন করার অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের মালিক ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে। সরেজমিনে ডা. নজরুল ইসলামের স্ত্রী ঐ হাসপাতালের পরিচালক সারা আফরিন সেতুকেও আগত রোগীদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।

চিকিৎসা পরামর্শ দেয়াকালীন সময়ে সারা আফরিন সেতুকে জানতে চাইলে তিনি নিজেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাশ করা ডাক্তার পরিচয় দেন।

মেডিহোপ জেনারেল হাসপাতালের মালিক ডা. নজরুল ইসলামের কাছে সেতুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেতু আমার স্ত্রী, সে ডাক্তার নয় আমি মাঝে মাঝে তাকে চিকিৎসা দিতে বলে থাকি, আমার হয়ে সে সেবা দিয়ে থাকেন। এছাড়াও ডা. নজরুল তার প্রতিষ্ঠানের বৈধতার বিষয়ে বলেন, আমার প্রতিষ্ঠানের সকল কাগজপত্র আছে, কোনো সমস্যা নেই।

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূইয়া জানান, মেডিহোপ জেনারেল হাসপাতালের পরিবেশগত ছাড়পত্র নেই, অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বড়বাড়িস্থ মেডিহোপ জেনারেল হাসপাতালের লাইসেন্সসহ নিবন্ধনও নেই।

গাজীপুর সদর হাসপাতালের সাবেক আরএমও ডা. মুহাম্মদ সালমান জানান, ডাক্তারের স্ত্রী যিনি ডাক্তার নয় তিনি যদি চিকিৎসা প্রদান করে থাকেন তা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া জরুরী যাতে সে এই অন্যায়টা পুনরায় না করতে পারে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান জানান, ‘তদন্ত সাপেক্ষে মেডিহোপসহ গাজীপুরের সকল অবৈধ হাসপাতালের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাে নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের ডাক্তার না হয়েও চিকিৎসা দিচ্ছেন ডাক্তারের স্ত্রী

আপডেট সময় : ০২:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩