ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

তারা কীসের স্বপ্ন দেখে? তারেক জিয়াতো নির্বাচনই করতে পারবেনা-চুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৪৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে মাত্র ৯ মাসে স্বাধীনতা পেয়েছি আর স্বাধীন দেশেই বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করা হলো। তাই শেখ হাসিনার ডাকে দেশ বিরুধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।২০০৪ সালের (২১ আগষ্ট) আওয়ামীগের সমাবেশে গ্রেনেড হামলায় ১৯ জনের ফাঁসি ও ১৯ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। তারেক জিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তারা কীসের স্বপ্ন দেখে? কীসের চিন্তা করে? তারেক জিয়াতো নির্বাচনই করতে পারবেনা।

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে পূবাইল থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এ উপলক্ষে এ দিন কুলখানি, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।

আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুধীতা করেছিল আখ্যায়িত করে চুমকি বলেন, ইতোমধ্যে ভারত আমেরিকাকে সাবধান করে বলেছে শেখ হাসিনার যদি কিছু হয়, তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে শুধু বাংলাদেশে নয় এই উপমহাদেশে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে।অন্যকোন দলে শেখ হাসিনার মতো যোগ্য নেত্রী আর নেই।

মেহের আফরোজ চুমকি শোকসভার আরও বলেন নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও কেউ না খেয়ে মরেনা।উন্নয়নে কোন কমতি নেই। আগে মা বোনেরা ঘর থেকে বের হতে পারতো না। এখন তারা পিঠা বিক্রি করছে, চা বিক্রি করছে। মেয়েরা মাঠে ফুটবল ক্রিকেট খেলছে যেটা মানুষ কোন দিন কল্পনাও করতে পারেনি।বিগত সরকারগুলোর সব উন্নয়ন এক করলেও বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের সমান হবেনা। তিনি হলেন মানবতার নেত্রী।

৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মামুন।

শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, নবনির্বাচিত ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির ক্রিসেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারা কীসের স্বপ্ন দেখে? তারেক জিয়াতো নির্বাচনই করতে পারবেনা-চুমকি

আপডেট সময় : ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩