ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

নর্দান লাইটস এর উদ্যোগে বেজ অটিজম বিদ্যালয়ে ঈদ উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

বেজ অটিজম বিদ্যালয়ে সামাজিক সংগঠন নর্দান লাইটস এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১২০টি অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে। নগদ অর্থ প্রদানের মাধ্যমে এই উদ্যোগে অংশগ্রহণকারী পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।

নর্দান লাইটস এর চেয়ারম্যান মো: ইয়াসিন আরাফাত আসিফ অনুষ্ঠানে বলেন, “অটিজম আক্রান্ত শিশুরা আমাদের সমাজেরই অংশ। এই প্রতিষ্ঠানে যে সকল বিশেষ শিশু রয়েছে তারা সকলে অত্যন্ত দরিদ্র পরিবারের, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। ঈদের এই শুভক্ষণে তাদের মুখে হাসি ফোটানো আমাদের জন্য আত্মতৃপ্তির।” তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শাহ মো: নেওয়াজ নিশাত, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহম্মেদ মিঠু, কোষাধ্যক্ষ ওয়াহিদ সিরাজ রুহেল ও সদস্য জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজ অটিজমের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মমিনুল ইসলাম দিনার, সাংহাই জিসান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোক্তাদিরুল আলম ডলার এবং বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান কবির ডাবলু।

বেজ অটিজম বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাবু বলেন,“অটিজম শিশুদের জন্য কাজ করা আমাদের মূল লক্ষ্য। নর্দান লাইটসের মতো সংগঠনের সহযোগিতা এই প্রচেষ্টাকে আরও বেগবান করে।”

নর্দান লাইটস এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার ভিত্তিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নর্দান লাইটস এর উদ্যোগে বেজ অটিজম বিদ্যালয়ে ঈদ উপহার

আপডেট সময় : ১১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫