ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ইআরসিপিএইচ (ERCPH) পরিদর্শন করেছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন ও পুনর্বাসনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৯ জনকে উন্নতমানের কৃত্রিম পা প্রদান করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী ৬ জনকে স্মার্ট হোয়াইট ক্যান (সাদা ছড়ি) এবং ২ জনকে ব্রেইল বই দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়—বরং অবহেলা, বৈষম্য ও সুযোগের অভাবই তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, সঠিক সুযোগ দেই, তাহলে তারাও দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে। তিনি আরও বলেন, দেশে এখনও অনেক প্রতিবন্ধী ব্যক্তি কর্মসংস্থান, শিক্ষা, চলাচল ও প্রযুক্তি ব্যবহারে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের জন্য সরকার কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম জোরদার করা হবে।
সচিব ‘মুক্তা পানি’র প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এটি নিরাপদ ও উন্নতমানের পানি, যা ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে সরবরাহ করা হচ্ছে। অন্যান্য পানির তুলনায় এর মান ভালো হওয়ায় এর ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। তাদের যেকোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রতিবন্ধীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ল্যাপটপ ও কম্পিউটার সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সহায়তা ও সুযোগ পেলে তারাও স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

আপডেট সময় : ০৫:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬