ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

ব্যাটারিচালিত রিকশা সারা দেশ থেকে পূর্ণরূপে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে দেশের সর্বস্তরের নাগরিকদের একটি অংশ। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এ  মানববন্ধন করেন তারা। মানববন্ধনকারীরা বলছেন, ব্যাটারিচালিত রিকশার জন্য নগর জীবনে নেমে এসেছে নিরাপত্তার সংকট। বর্তমানে শহর ও মহাসড়কের প্রতিটি মোড়ে, রাস্তায় ও গলিতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অনিয়ম, নৈরাজ্য, বেআইনি পার্কিং, ট্রাফিক আইন অমান্য ও হঠাৎ দিক পরিবর্তনের মতো কর্মকাণ্ডে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এসব কারণে সাধারণ পথচারী থেকে শুরু করে গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক সব ধরনের যানবাহনের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ।

অবৈধ বিদ্যুৎ সংযোগে এসব অটোরিকশা চার্জ দেয়ায় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ বাড়ছে, ব্যাহত হচ্ছে বৈধ গ্রাহকদের সরবরাহ, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, অর্থনীতি ও জাতীয় সম্পদ। মানববন্ধনে আসা ওমর ফারুক নামের একজন বলেন, আমরা চাই, এই অবৈধ রিকশাগুলো রাজধানীসহ সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে তা অতিদ্রুত বন্ধ হওয়া উচিত। যে কোনো গাড়ির জন্যই এসব রিকশা বিপজ্জনক। এদের না আছে কোনো ইন্ডিকেটর বাতি, না আছে ঠিকঠাক মতো লুকিং গ্লাস। তারা যেভাবে ইচ্ছে হয় সেভাবেই গাড়িগুলো চালায়। এর ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা আজকে এখানে এসেছি সচেতন নাগরিক হিসেবে, সরকার যেন এই অবৈধ রিকশাগুলো দ্রুত বন্ধ করে দেয়।

যে তিনটি দাবি নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে- ১. সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, ২. ব্যাটারিচালিত অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, রিকশা তৈরি ও বিক্রয় বন্ধ করতে হবে, ৩. বনানীতে অটোরিকশা চালকদের কর্তৃক নাগরিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫