ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

মির্জা ফখরুল মিটিংয়ে দাঁড়ালেই কাঁদেন: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৫৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘরের মধ্যে ঘর বানিয়েছে বিএনপি। অক্টোবর মাসে নাকি ভাগ্য নির্ধারণ করবে। মির্জা ফখরুল খালি কাঁদেন। ইদানীং মিটিংয়ে দাঁড়ালেই কাঁদেন, হায়রে কান্না। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। এত কান্না কোথায় ছিল। ৪৮ ঘণ্টায় খালেদার জন্য একটা আন্দোলন করতে পারলেন না মির্জা ফখরুল।

আজ বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।
কাদের বলেন, ‘খালেদা জিয়ার জন্য বড় কথা বলার অধিকার তাদের নেই। কারণ আমাদের নেত্রী (শেখ হাসিনা) খালেদা জিয়ার প্রতি দয়া দেখিয়েছেন, মহানুভবতা দেখিয়েছেন। কিন্তু মির্জা ফখরুল ৪৮টা মিটিংয়েও কোনো আন্দোলন দেখাতে পারেননি। খালেদা জিয়ার জন্য কিছুই করতে পারেননি।’

এ সময় দলীয় নেতা–কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবর মাসে নাকি সব শেষ। শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ। বিএনপির কি হবে অক্টোবরে। ১৫টা অক্টোবর দেখলাম। এবারও অক্টোবর আসবে, আগামী বছরও অক্টোবর আসবে। তখনো এই শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন, ইনশা আল্লাহ। আর এ জন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের ফাইনাল খেলা হবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে। এ জন্য সবাইকে এক যোগে মাঠে থাকতে হবে।’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ ইকবাল হোসেন সবুজ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

One thought on “মির্জা ফখরুল মিটিংয়ে দাঁড়ালেই কাঁদেন: কাদের

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল মিটিংয়ে দাঁড়ালেই কাঁদেন: কাদের

আপডেট সময় : ০৩:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩