ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

“মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি”—গাজীপুর জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার সুঅভ্যাস গড়ে তুলি। ফোনের রিংটোনে যেন অযাচিত শব্দদূষণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আসুন, মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি।”

তিনি আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যক্তি থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। গাজীপুরে একটি সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, বাস ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনজিও প্রতিনিধি রেড ক্রিসেন্ট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি”—গাজীপুর জেলা প্রশাসক

আপডেট সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬