ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

রাজনীতিতে ‘ফিরছেন’ সোহেল তাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৬৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাবেক এমপি ও সাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন তিনি। তবে আবার রাজনীতিতে ফিরছেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ জন্য তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাসকে ঘিরে।

সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমি তার ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে আবারো নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

তবে সেই পদে তিনি বেশি দিন থাকেননি। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। আর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এরপর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দিনপুত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতিতে ‘ফিরছেন’ সোহেল তাজ

আপডেট সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩