ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগস্টে অন্তত একটি নির্বাচন দিতে চায়-ইসি গাজীপুরের গাছায় দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার গাজীপুরে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক হাদি হত্যা নিয়ে বিস্ফোরক দাবি মমতার, আঙুল অমিত শাহের দিকে রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক এক ছেলে সচিব এক ছেলে বুয়েটের অধ্যাপক ৮ দিন পরিত্যক্ত কক্ষে পড়েছিল মায়ের প্রাণহীন দেহ খোঁজ নেয়নি কোন সন্তান মারা গেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিদিন বাংলাদেশ ডিজিটাল রিপোর্টঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা হবে।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল অনুষ্ঠানের আয়োজন করে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহরে বিশৃঙ্খল পরিবহনব্যবস্থা চলতে পারে না। রিকশা বা অটোরিকশা বন্ধের পরিকল্পনা না থাকলেও এগুলোকে নিয়মের মধ্যে আনতে হবে। হকারদের যেভাবে সুশৃঙ্খল ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি বলেন, যে কেউ বাইরে থেকে এসে ঢাকায় রিকশা চালানো শুরু করলে তা শৃঙ্খলার মধ্যে পড়ে না। যে এলাকার চালক, তাকে সেই এলাকায়ই যানবাহন চালাতে হবে। এর মাধ্যমে নগর পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

আবদুস সালাম জানান, লাইসেন্সিং ও নিবন্ধন চালু হলে যানজট হ্রাস পাবে এবং চালকদের পরিচয় ও কার্যক্রম সুনির্দিষ্ট হবে। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরে তিনি বলেন, বিশেষ করে ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এসব যানবাহন পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো—রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারীদের উচ্ছেদ করা যাবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে জানিয়ে তিনি বলেন, একই ধরনের ব্যবস্থা রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চালক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক আশফাকুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিকশা ও অটোরিকশা বন্ধ নয়, লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০২:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬