ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ৫২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

বেপরোয়াগতির বালুবাহী ড্রামট্রাক চাপায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি শেখ মঞ্জুর হোসেন মিলন নিহত হয়েছেন।
শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের সিনিয়র সাংবাদিক শেখ মঞ্জুর হোসেন মিলন গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি সাপ্তাহিক গাজীপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক এবং দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি হিসেবে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। তিনি জেলার কাপাসিয়া প্রেসক্লাবের তিন বারের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তার অসুস্থ স্ত্রী, দুই মেয়ে সন্তান ও মা রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম লুৎফুল কবিরসহ তার বহু সহকর্মীরা। মঞ্জুর হোসেন মিলনের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার ভাগ্নে গাজীপুর সিটি প্রেস ক্লাবের কার্যনির্বাহি সদস্য কবি ও কথাসাহিত্যিক নাজমুল হাসান পদ্য। আরো শোক প্রকাশ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও সহকর্মীরা। এছাড়াও জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাদ আসর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের নতুন ভবনের সামনে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় গাজীপুর জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে তার মৃতদেহ নিজ এলাকা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ এশা দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় গাজীপুর সিটি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মঞ্জুর হোসেন মিলন নিহত

আপডেট সময় : ০৯:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩