ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জাকারিয়া হোসেনঃ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে।

রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ছাড়াও সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ। ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনেইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

অন্যদিকে, তুরস্ক কোনো ধরনের খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিনে (২৭ মে) ঈদের তারিখ নির্ধারণ করেছে।

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৩:৫৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬