৪৯ নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মিরাজ মিয়া
- আপডেট সময় : ১১:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে ভ্রাতৃত্বের বন্ধন এবং ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস রোজা পালনের মাধ্যমে আমরা ধৈর্য, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণ করি। সেই শিক্ষাকে ধারণ করেই ঈদের আনন্দ আমাদের জীবনে নতুন আশা ও ভালোবাসার বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। সবাই মিলে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি—এই প্রত্যাশা করছি।
মিরাজ মিয়া ৪৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন এবং আমাদের প্রিয় ওয়ার্ডসহ দেশ ও জাতিকে কল্যাণ ও উন্নতির পথে এগিয়ে নেন।
শেষে তিনি ৪৯ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।










