ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ গাজীপুরের মৈরান ইনারপাড়ায় নিথর দেহের ওপর দিয়ে চলছে গাড়ি, পরিচয় সনাক্তের চে’ষ্টা গাজীপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে গাজীপুরে বিএনপির ছত্রছায়ায় ঈদগাহ কমিটির আ’লীগ নেতারা গাজীপুর মহানগরে গাছা থানাধীন স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার কারখানার ঝুট ব্যবসা ঘিরে গাজীপুরে তাণ্ডব, সাংবাদিককে কু/পি/য়ে জখমের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ড. মুহাম্মদ ইউনূস কীভাবে দেশ চালাতে পারবেন সেটা দেখতে চাই : জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

ড. মুহাম্মদ ইউনূস কীভাবে দেশ চালাতে পারবেন সেটা দেখতে চাই। দেশ চালানো অত সহজ কিছু নয় বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, শেখ রেহানা, তার দুই সন্তান অথবা আমার আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন। তার মার্কিন ভিসা বাতিল হওয়ার বিষয়টি গুজব।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত হয়েছিল একদিন আগেই। সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন।’

তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, শেখ রেহানা কিংবা তার দুই সন্তান কারোরই আর বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের দায়িত্বে কে থাকবেন তা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয়।

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন শঙ্কা আছে বলে জানান সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, দেশের মানুষের জন্য এত কাজ করেও শেখ পরিবারের সঙ্গে বাংলাদেশের মানুষের এমন আচরণ নিয়ে কিছুই বলার নেই।

জয় বলেন, তিনি (শেখ হাসিনা) দুঃখিত যে দেশের জন্য এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে– এটা আমরা কল্পনা করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. মুহাম্মদ ইউনূস কীভাবে দেশ চালাতে পারবেন সেটা দেখতে চাই : জয়

আপডেট সময় : ০২:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪