ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুই নারী আটক  রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’ যুবসমাজ রক্ষায় মাদককে না বলুন- গাছায় বিএনপির নেতার বিশাল র ্যালি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবাকে ধ/র্ষণ গাজীপুরে গাছায় ১১ পিস ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেপ্তার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাছা এলার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন গাজীপুরে টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান কে দেখতে জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে যান গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃকামাল উদ্দিন। গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ভাই মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল  ভর্তি আছে সবাই তার জন্য দোয়া করবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাছা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম

ভাড়াটিয়া হয়ে গেলেন মালিক উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহাঙ্গীর আলম গাজীপুর:

গাজীপুরে ভাড়াটিয়া সেজে আবাসন প্রকল্পের অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই অফিস উদ্ধারের দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেছেন প্রকল্প কর্মকর্তারা।

গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকৈর এলাকায় ধানসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্পের সাধারণ সম্পাদক মো. রমজান আলী আকন্দ জানান, নিজেদের কর্মব্যস্ততার কারণে প্রকল্পঅফিস নিয়মিত ব্যবহার করতেন না। এই সুযোগে তাদের প্রকল্পের তৎকালীন কেয়ারটেকার ও জমির দালাল স্থানীয় আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন ব্যবসার কথা বলে ২০১৩ সালে অফিসটি ভাড়া নেন। তিনি প্রথমে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসলেও পরবর্তীতে কয়েক মাস ভাড়া পরিশোধ না করে নিজেই ওই অফিসসহ জমির মালিকানা দাবি করে বসেন। এমনকি বিগত ২০১৮ সালে মালিকানাবিহীন একটি দলিল তৈরি করে  তার সম্বন্ধী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ আলী বেপারীর সহযোগিতায় আবাসন প্রকল্পের অফিসসহ প্রায় ৫ শতাংশ জমি জবরদখল করেন। গণবিপ্লবে ফ্যাসিবাদ সরকারেরর পতনের পর থেকে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ আলী পলাতক রয়েছেন। বর্তমানে আবাসন প্রকল্পের কর্মকর্তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বেদখল হওয়া ওই অফিস ও জমি উদ্ধারের উদ্যোগ নিলে আ’লীগ নেতা কফিল উদ্দিন ৮০ লাখ টাকা দাবি করেন। ওই জমিতে তার ৮০ লাখ টাকা খরচ হয়েছে বলে স্থানীয় সালিশে দাবি জানান।

এব্যাপারে যোগাযোগ করা হলে কফিল উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর ছেলে হাবিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই জমি ব্যাংকে বন্ধক রেখে এক কোটির টাকা লোন এনেছি। আমাদের কাগজপত্র সঠিক না থাকলে ব্যাংক লোন দিত না। প্রকৃত ঘটনা হলো, ধানসিঁড়ি কতৃপক্ষ জমি কিনেছে ৯৭৫ নং দাগে, আর দাবি করছে ৯৭৮ নং দাগে। তারা আদালতকে বিভ্রান্ত করে একতরফা একটি রায় এনে আমাদের জমি দাবি করছে। আমরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাড়াটিয়া হয়ে গেলেন মালিক উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:২৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫