ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়ি ভাঙচুর ও কার্যালয়ে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১০৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়।
এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটির নেত্রী ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

এদিকে দলীয় প্রধানকে হত্যার হুমকির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন বাদী হয়ে সোমবার দুপুরে আদালতে একটি মামলা করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটনের নেতৃত্বে শহরের ছোট বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ভজন সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক জানান, আওয়ামী লীগদলীয় স্লোগান দিয়ে কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র বের করে কার্যালয়ের সামনে আগুন দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন বলেন, রাজশাহীতে বিএনপির নেতা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যে বিএনপির মনোভাব স্পষ্ট করে দিয়েছে। আবারও নেত্রীকে হত্যার ষড়যন্ত্র শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় নেতার বাড়ি ভাঙচুর ও কার্যালয়ে আগুন

আপডেট সময় : ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩