ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৫০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের এলাকায় বোর্ড বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার ৮ জানুয়ারি ভোর ৪.৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ওষুধের দোকান সহ দুটি মুদি দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের পাহারাদার জানায়,বাজারে পাহারা দেওয়ার সময় হঠাৎ করে তিনি ওষুধের দোকানে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এসময় ওষুধের দোকানে থাকা প্রায় কোটি টাকার ঔষধ পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে যায় এবং দুটি দোকানে থাকা কোটি টাকার মোদি মালামালও পুড়ে ছাঁই হয়ে যায়।কি কারনে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এটি নাশকতা না অন্য কোনো কারণ সেটি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে ওষুধের দোকানের মালিক ডাক্তার মহসিন জানান,তার দোকানে প্রায় কোটি টাকার ঔষধ রক্ষিত ছিল,সব পুড়ে ছাঁই কোন কিছুই অবশিষ্ট রইলো না।

এ বিষয়ে জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান,আগুন লাগার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০১:৪১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪