ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ভূমি অফিসের ৪জন সাময়িক বহিষ্কার  স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন; কোস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ গাজীপুরে বাসন থানাধীন আবাসিক হোটেল থেকে ২ নারী ‘মুফতি’সহ আটক ৭ কালীগঞ্জের সবজি বিক্রেতা যেভাবে হয়ে উঠলেন কোটিপতি— মানবপাচারের অন্ধকার সাম্রাজ্যের নেপথ্যকথা! গাজীপুরে এনসিপি নেতা এসকে শাকিলের বাড়িতে  স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে সংবাদ সম্মেলন ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় গাছা থানায় শাহাদাত গাজী আটক আমরা এখানে শুধু খেলতে আসিনি, আমরা পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে পরিচিত করাতে এসেছি। আমাদের দেশটী ছােট হতে পারে, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়ি, আমরা একেকজন বীর যােদ্ধা। ভােজিনহা গােলরক্ষক, কেপ ভার্দে গাজীপুরের গাছায় ডাকাতির প্রস্তুতিকালে ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে পুলিশকে হুমকির ঘটনায়- গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানকে শাস্তিমূলক প্রত্যাহার গাজীপুরে ডিসির শত কোটি টাকার জমি জবরদখলের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক 

গাজীপুরে ইয়ুথ প্রিমিয়ার লীগের ১১তম টি ২০ ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৫১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুরের ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় (YPL) ইয়ুথ প্রিমিয়ার লীগ টি-২০ ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড উত্তর খাইলকুর এলাকার বটতলা মাঠে ৩ মার্চ রবিবার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের ১১ তম আসরের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে ডিজাইন একাদশের মুখোমুখি হয় ইয়াংস্টার মৌচাক।ফাইনালের এই ম্যাচটি উদ্বোধন করেন জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম। হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলায় ইয়াংস্টার মৌচাককে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডিজাইন একাদশ।দলের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন ডিজাইন একাদশের রকি।এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইয়াংস্টার মৌচাক।

উক্ত ফাইনাল ক্রিকেট খেলায় ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খান উপ- পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ জিএমপি, মাকসুদুর রহমান সহকারী পুলিশ কমিশনার গাছা ও পুবাইল জোন জিএমপি, মোঃ শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা গাছা থানা জিএমপি অধ্যক্ষ মহিউদ্দিন মহি সভাপতি গাছা থানা আওয়ামী লীগ, হাজী আদম আলী সাধারণ সম্পাদক গাছা থানা আওয়ামী লীগ,স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ রফিকুল ইসলাম,হাজী মনিরুজ্জামান মনির, মোঃইকবাল হোসেন মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনাহেনা,যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার,ছাত্রলীগ নেতা মানিক পাঠানসহ আরো অনেকে।

সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মাঠে উপস্থিত হয়ে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন।অনুষ্ঠানে জাহিদ আহসান রাসেল বলেন,খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে।খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকা যায়।তিনি বলেন, দুঃখজনক হলেও সত্যি আজকে আমাদের যুব সমাজের অনেকেই নেশার দিকে ধাবিত হচ্ছে। এই খেলাধুলার মাধ্যমেই নেশা থেকে যুব সমাজকে ফিরে আনা সম্ভব।

তিনি এ ধরনের খেলাধুলার আয়োজনের উপর গুরুত্ব প্রদান করেন এবং জনপ্রিয় এই ক্রিকেট খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।অনুষ্ঠান শেষে বিজয়ী দল ডিজাইন একাদশের হাতে ট্রফি তুলে দেন আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।পরে সন্ধ্যায় এউপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দেশের খ্যাতনামা সংগীত শিল্পীগণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে ইয়ুথ প্রিমিয়ার লীগের ১১তম টি ২০ ফাইনাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪