ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গাজীপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

 ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গাজীপুরের চন্দ্রা ও মাওনা এলাকা।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ আন্দোলনে অংশ নেন।

পুলিশ, শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র ত্রিমোড় এলাকায় শতশত শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্র-নবীনগর সড়ক অবরোধ করেন।

এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগেও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা মোড় এলাকায় বিক্ষিপ্ত মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নবৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এতে করে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে একই স্থানে জড়ো হতে থাকে। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মাওনা এলাকায় একটি পুলিশ বক্স ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করেন।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দুপুর ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে সাধারণ মানুষও মহাসড়কের পাশে ভিড় জমিয়েছে।

এছাড়া গাজীপুর শহরের শিমুলতলী এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে মহাসড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গাজীপুরের চন্দ্রা মাওনা ও শিমুলতলীসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, দুপুর ১২টার দিকে বিভিন্ন স্কুল কলেজে শতশত শিক্ষার্থী চন্দ্র এলাকায় অবস্থান নেয়। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তবে এখন পর্যন্ত এখানে কোন ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সংঘর্ষের  ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল গাজীপুর

আপডেট সময় : ০২:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪