ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় এক নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত জনতা ও গার্মেন্টস শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

শনিবার সকাল ৮ টার দিকে কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এসময় ঘাতক ট্রাকটিতে শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে শ্রমিকরা। এরপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নিহত মুনিরা স্থানীয় টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে কাজ করতেন।তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভুয়াকান্দি চরভাঙা গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় একজন গার্মেন্টস শ্রমিক সিটি করপোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় অপরদিক থেকে আসা এক ভ্যান চালকও আহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত ১

আপডেট সময় : ০২:৪৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪