সংবাদ শিরোনাম :
প্রচ্ছদ /
অপরাধ, আইন আদালত, গনমাধ্যাম, জাতীয়, তথ্যপ্রযুক্তি, দুর্ঘটনা, বিশেষ প্রতিবেদন, রাজনীতি, সারাদেশ
গাজীপুরের ৩৭ নং ওয়ার্ডে কিশোরগ্যাংয়ের কুপে যুবক নিহত ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পড়া হয়েছে


জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুরের ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া মধ্যে পাড়ায় সন্ধ্যার মারামারিকে কেন্দ্র করে রোববার রাত ১১ টায় বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহতের নাম হোসেন আলী (১৭)। তিনি স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা বড় ভাই ঢাকে বলে বাসা থেকে নিয়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
গাছা থানার ওসি মো: শাহ আলম বলেন, ‘আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের (নিহতের বন্ধুবান্ধব) গ্রেফতারের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।’
তিনি আরো বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং বেশ কয়েকজনকে আটকও করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আজ সন্ধ্যার আগেই ভালো অগ্রগতির আশা করছি। তবে তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।









