ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – ড. ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে অপহরণ করে সংঘবদ্ধ হামলা ও হেনস্তা করে ভিডিও ধারণের আটক ৫ ভালোবাসার গান শুনাচ্ছেন ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী গাজীপুরের রামিসা হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ ও মানববন্ধন গুলিস্তানে সড়কে মারামারি, দুই ট্রাফিক কনস্টেবল সাময়িক বরখাস্ত চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ, পুলিশভ্যানে আগুন শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিন গাজীপুরে কে এই নাজিম উদ্দিন? ভূয়া দলিলে ৯৩ শতাংশ জমি দখলের অভিযোগ  রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর হলের নাম বদলে করা হলো শাহ আজিজুর হল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬ হল’ করা হয়েছে। শেখ রাসেল হলের নাম ‘শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নাম ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ করা হয়েছে।

শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাকিস্তানি প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভায় নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। সভার ৬ নম্বর প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি ডিনসহ সব দপ্তরে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর হলের নাম বদলে করা হলো শাহ আজিজুর হল

আপডেট সময় : ১০:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫