ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেনঃ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানকে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) কিরণকে গ্রেপ্তারের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর পাগাড় এলাকার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকা অবস্থায় গাজীপুর সিটি করপোরেশনের দুই মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বের পাশাপাশি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্বে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদুর রহমান কিরণ।

উল্লেখ্য, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গী পূর্ব থানার এক উপপরিদর্শক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে যশোর শার্শার শিকারপুর সীমান্ত থেকে আটক করেছে বিজিবি গ্রেপ্তার করেছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ আটক

আপডেট সময় : ০৩:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪