গাজীপুরে শালবন বাইকার্স ক্লাবের পক্ষ থেকে জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা ও এতিম খানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গত বুধবার গাজীপুরে হোতাপাড়ায় জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা ও এতিম খানায় শালবন বাইকার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শালবন বাইকার্স ক্লাব টিম সহ উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন বাইকার্স ক্লাবসহ গাজীপুর জেলার বাইরেরও অনেক বাইকার্স ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সকল এতিম বাচ্চারা ও মাদ্রাসার শিক্ষকবৃন্দরা।
এ সময় শালবণ বাইকার্স ক্লাবের সদস্যরা জনান আমরা এই ইফতারের আয়োজন করেছি আমাদের ধর্মীয় অনুভূতি,আত্মতৃপ্তি ও সামাজিক দায়বদ্ধতা থেকে।বিগত দিনগুলোতেও এমন আয়োজন করেছি আর ভবিষ্যতেও করবো। আমাদের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন মাসুদ আহাম্মেদ শিমুল, আলী ভাই ও আমাদের জহির ভাইয়ের বড় আপা।আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমরা চাই আমাদের সকল ভালো কাজের সাথে আপনারা সবসময় এভাবেই এগিয়ে আসবেন এবং ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন।
অনুষ্ঠানটি ছিলো সকলের জন্য উন্মুক্ত আমাদের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শালবণ বাইকার্স ক্লাবের সকল সদস্যরা এছাড়াও অন্যান্য জেলা থেকে আগত বাইকার্সরা বিশেষ ধন্যবাদ রনি আহাম্মেদ শ্রাবন ভাইকে। আপনারা এসে অনুষ্ঠান কে প্রানবন্ত করেছেন।আমাদের সকলের উদ্দেশ্য ছিলো এতিমদের মুখে সামান্য যথাসাধ্য হাসি ফুটানো আমরা তা কিছুটা হলেও পেরেছি এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমরা যেনো সবসময় এমন সামাজিক কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন।










