উত্তরায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
- আপডেট সময় : ০৫:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ এর উদ্দ্যোগে উত্তরার ডিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার ক্যাম্পেইন।
“রক্তের গ্রুপ জানি, বিপদে পাশে থাকি”এমন প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরার কয়েকজন শিক্ষার্থী মিলে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ সংগঠনের ব্যানারে ৯ জন সদস্য উত্তরার ডিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ক্যাম্পেইন করেন। এ সময় তারা প্রায় ১৭০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শরীফুল ইসলাম। এছাড়াও অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন শান্ত হোসাইন, সাব্বির হোসেন, অসিমুল, জাহিদুল, মিম আক্তার, মো: সানি, শিপন, মেহেরাজ, আয়েশাসহ অন্যান্য সাধারণ সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শরীফুল ইসলাম জানান, বাংলাদেশের তরুণরা যে অদম্য তার প্রমাণ দিয়েছে স্বৈরাচারী পতনের আন্দোলনের মধ্য দিয়ে। এ তরূণরাই আমার সংগঠনের প্রাণ। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটির নানা আয়োজনে।










