ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউবির এমএসএস প্রোগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর ডিগ্রি অর্জন গাজীপুরের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে বলাৎকার শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির নাম প্রকাশ চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন টঙ্গীতে মাদকের বিস্তার, বাড়ছে ছিনতাই-অস্ত্রের ব্যবহার ৯ মাসে ৪০২ মামলা, গ্রেপ্তার ৯৫৬; অভিযানের পরও থামছে না অপরাধ গাজীপুরে গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিআরটিএতে ‘প্রভাবশালী’ মোটরযান পরিদর্শক খ্যাত মামুনুর রশিদ এর বিরুদ্ধে নানা অভিযোগ গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন রাজধানীতে নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপারেশনের পর মৃত্যু হয় লিজার গাজীপুর টঙ্গীতে মাদক নির্মূলের নামে বস্তি উচ্ছেদের অভিযোগ, বস্তিবাসীর বিক্ষোভ

দিনব্যাপী শিক্ষামূলক নানা আয়োজনে গাছা প্রেসক্লাবের অষ্টম বার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকারিয়া হোসেন হিমেলঃ

দিনব্যাপী স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে গাছা প্রেসক্লাবের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গাজীপুরে। শনিবার ( ২২ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় নগরীর বোর্ডবাজার মির্জা ফিলিংস্টেশনের পাশে খোলা মাঠে।

অনুষ্ঠান শুরুতে এ দিন সকাল ১০টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, সকাল ১১টায় আবৃত্তি, বেলা ১২টায় প্রবন্ধ উপস্থাপনা ও বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগীতার মধ্যদিয়ে অনুষ্ঠান হয়ে উঠে বেশ প্রাণবন্ত। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশ নেয় অভিভাবক স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও।

শিক্ষামূলক প্রতিযোগীতায় প্রতিযোগীদের চূরান্ত মূল্যায়নে বিচারকের দায়িত্ব পালন করেন সনামধন্য চার প্রতিষ্ঠানের ৪জন শিক্ষক, তাঁরা হলেন, রাজউক উত্তরা মডেল কলেজের আইসিটি লেকচারার ইমতিয়াজ আহমেদ, টংগী সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান লেকচারার জিনান আহমেদ, গুরুকুল এডুকেশন ক্লাবের সিইও মনির আল ইসলাম ও ফাহাদস টিউটোরিয়ালের পদার্থ বিজ্ঞানের মেন্টর বিটু এদবর প্রমূখ।

গাছা প্রেসক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে সম্পাদক হামিদ খানের তত্বাবধানে ক্লাবের সকল সদস্যদের সহযোগীতায় সাংবাদিক আরিফ মৃধা ও টিটু কান্তি করের সঞ্চালনায় প্রথমার্ধের শিক্ষামূলক আনুষ্ঠানিকতা বাস্তবায়ন হয় বেশ উৎসব আমেজের মধ্যদিয়ে।

দিনব্যাপী আয়োজনের প্রথমার্ধে শিক্ষার্থীদের অংশগ্রহণে সকল আয়োজন নির্বিঘ্নেই সম্পন্ন হয়। তবে দ্বিতীয়ার্ধে সন্ধ্যায় হঠাৎ বৈরি আবহাওয়ার (ঝড় বৃষ্টি) ফলে পুরস্কার বিতরণী, অতিথীদের মূল্যবান আলোচনা সভা ও তারকা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বটি সকলের সম্মতিতে স্থগীত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনব্যাপী শিক্ষামূলক নানা আয়োজনে গাছা প্রেসক্লাবের অষ্টম বার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫